সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মা জমিলা সুলতানা (২০) ও তার দুই বছরের মেয়ে ফাতেমা।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী আসার পথে বাংলা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভারসহ আরো দুইজন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার নিহত জামিলার স্বামী। পুলিশ দুর্ঘটনার শিকার অটোরিকশাটি উদ্ধার করলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

নোয়াখালী হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তারা মারা গেছে।  মরদেহ হাসপাতালে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২

আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫