সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে সকালে সিএনজি চালিত অটোরিকশা চাপায় আবদুল করিম শিকদার নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিছা বাজার সংলগ্ন কজাকাবাদ গ্রামের রাস্তার মুখে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ উপজেলার দেওকলস ইউনিয়নের ভগিরচক গ্রামের ছাতির মিয়া শিকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে পায়চারি করতে বেরিয়ে ছিলেন আবদুল করিম শিকদার। যাচ্ছিলেন বাগিছা বাজারের দিকে। এসময় কজাকাবাদ গ্রামের রাস্তার মুখে পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত নাম্বারবিহীন অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে গাছের সাথে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে ঘটনার পরপরই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫