সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতন দমন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল থেকে পালানোা এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শামীম খান (৩০) নামের এই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম নেত্রকোনার কেন্দুয়া থানার চিটুয়া নওয়া পাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে।

শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, ২০১৪ সালে শামীম খান শুকুর আলী (১২) নামের এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে  মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওই শিশুকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় শিশু শুকুর আলীর বাবা ফারুক বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলাটি তদন্ত শেষে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারক আসামি শামীমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এই মামলায় গ্রেফতার হয়ে শামীম গাজীপুর, কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি শামীম গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে নাম পরিবর্তন করে আত্মগোপন করেন। এ ঘটনায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ জিএমপি, কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫