সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

প্রাতঃভ্রমণে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজলোর কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন কার্পাসডাঙ্গার স্থানীয় ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হাঁটতে বের হয়েছিলেন রোজিনা খাতুন। কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের একটি ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয় আলীকে আটক করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রাতঃভ্রমণে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫