সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের ছাদ এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাতের এ ঘটনায় আফতাব আহমেদ আবির নামের ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবির উত্তরার ইউনাইটেড কলেজে থেকে এ বছর এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

আহত আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, তাদের বাসা দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায়। মঙ্গলবার বিকালে আবির রাজধানীর গোপীবাগ এলাকায় তার আত্মীয়দের বাসায় গিয়েছিলেন। কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশনে যাওয়ার জন্য রাত ৯টার দিকে ট্রেনের ছাদে উঠেছিলেন।

তিনি বলেন, ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকা পার হওয়ার সময় ৩/৪ জন ছিনতাইকারী আবিরকে মারধর করে তার কাছ থেকে ৫০০ টাক ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আলাউদ্দিন আল আজাদ বলেন, পথচারীরা গুরুতর আহত আবিরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ওই শিক্ষার্থী হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। তার পরিবারের লোকজন সেখানে রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

আপডেট সময় : ০৩:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫