সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বেলকুচিতে এ্যালকোহল পানে দুজনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় এ্যালকোহল পান করে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম (৪৩)।

অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৫)।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় এ্যালকোহল কিনে খায় কয়েকজন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় কসাই আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে ভ্যান চালক শাহ আলমের মৃত্যু হয়। আর অসুস্থ পোস্ট মাস্টার আবু হানিফ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরিদর্শক আব্দুল বারিক আরও বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক বাবু পলাতক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বেলকুচিতে এ্যালকোহল পানে দুজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫