সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জুয়েল শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুর্গদ্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুয়েল কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও হত্যা রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫