সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

দশ মামলার আসামি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

দশ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুন্না হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার মণ্ডলগাতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না হাসান যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের লেদু মিয়ার ছেলে।

গ্রেফতার মুন্না হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ডাকাতি, পাঁচটি চাঁদাবাজি, একটি মাদকসহ মোট দশটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত একটি ট্রাক ডাকাতি করে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী ট্রাকটি বেজগাঁও যাত্রীছাউনী এলাকায় পৌঁছালে ডাকাত দলটি সিগন্যাল দিয়ে ট্রাকটি থামায়। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এবং ট্রাকে মাদক থাকার কথা বলে ট্রাকের চালক ও হেলপারকে জোর করে গাড়ি থেকে নামিয়ে হ্যান্ডকাপ পরায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ট্রাকটি থানায় নেওয়ার কথা বলে ডাকাতরা ট্রাকটি নিয়ে চলে যায় এবং ট্রাকের চালক ও হেলপারকে নেশাজাতীয় জুস খাইয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

এ বিষয়ে শ্রীনগর থানায় মামলা হলে শ্রীনগর থানা পুলিশ যশোর জেলা পুলিশের সাথে যোগাযোগ করে জানায় যে ডাকাত দলের এক সদস্য যশোরে অবস্থান করছে। এরপর যশোর পুলিশের একটি টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মুন্না হাসানকে গ্রেফতার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

দশ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫