সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। নিহত ইলিয়াস হোসেন (৪৫) গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।

আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সবুজকে আটক করে। এসময় স্থানীয় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়।

নিহতের ভাতিজা আব্দুল্লাহ জানান, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকার জন্য প্রায় আমার বোনকে নির্যাতন করত। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বুধবার রাতে আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। সবুজকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নালের ছেলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

আপডেট সময় : ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫