সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভালুকায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজল (২৩)। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে। বুধবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের পাশের রফিক কুমারের বিলে লাশটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভালুকায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫