সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার দেবপুরে রাস্তা পার হওয়া শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত দু”টি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও ৫ যাত্রী।

বুধবার (৭মে) দুপুরে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত এনাম (২১) হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক।

আহতরা হলেন- সদর উপজেলার দেবপুর গ্রামের শিশু আয়শা আক্তার (৬), অটোরিকশা যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো: পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো: শিহাব (১৭)।

নিহত এনাম এর পিতা খোরশেদ আলম জানান, তার ছেলে ঢাকার গাজীপুর বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসে। বাড়িতে আসার সময় অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সে নিহত হয়। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাকিলা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামে শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় । তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দু”টি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হয়, এনাম নামের অটোরিকশা যাত্রী। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ বেলাল হোসেন বলেন, আহত যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ-চাঁদপুর থানার সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোন যানজট সৃষ্টি না হয় সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫