সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সিলেটে মাছ ধরতে গিয়ে কুশিয়ারা নদীতে ডুবে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ রেলব্রিজ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। সকালে নদীতে নেমে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ফুলেস মিয়া (২২) নামের ওই যুবক।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো পিটাইটিকর গ্রামের ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে ডুব দিয়ে মাছ ধরতে যান। নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে তাদের সাথে যুক্ত হন সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোন কারণে পাথরে আটকে যান। তার হাত ও শরীরের কিছু অংশ পাথরের নিচে ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৩:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫