সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পটুয়াখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (৭ মে) সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাদুরা এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিম ও তার পরিবার জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ভিকটিম নিজ বসতঘর থেকে নিকটবর্তী চাচার বসতঘরে যাওয়ার সময় পাশের ছোট আউলিয়াপুর গ্রামের মিঠু (৩০), মিরাজ (২৮) ও রানা (৩২) মুখ চেপে ধরে বাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। তিনজন মিলে তাকে তুলে নিলেও ওই বাগানে আরও তিন থেকে চারজন আগে থেকেই অবস্থান করছিল।

পরিবারটি আরও জানায়, ‘প্রতি রাতে বাগানে তারা তাস খেলে ও নেশা করে। আমরা এর বিচার চাই।’

সদর থানার এসআই মো. কামরুল বলেন, এ ঘটনায় রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

আপডেট সময় : ০৩:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫