সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চাটখিলে ছুরিকাঘাতে বৃদ্ধা নারীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি।

আজ বুধবার (৭ মে) ভোর রাতের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে ও এক মেয়ে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতের দিকে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে নিজ ঘরের মধ্যে তাদের মুখোমুখি হয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বুকে, কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তিনি তার ছেলেকে ঘুম থেকে ডেকে তোলেন। ছেলে নিজ রুমের দরজা খুলে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। এর আগে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরে ঢুকে। তখন তাদের মুখোমুখি হয়ে গেলে তাকে বুকে, কাঁধে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চাটখিলে ছুরিকাঘাতে বৃদ্ধা নারীর মৃত্যু

আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫