সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল বরের

  • Meghla
  • আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বাড়িতে চলছে বিয়ের সাজসজ্জা। দু’দিন পর বিয়ে। কেনাকাটা করতে গেছেন বর হুসাইন আহমদ বাবলু (২৫)। কিন্তু বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হয়নি তার। এর আগেই সড়কে ঝরে গেছে তার প্রাণ।

মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ হারান তিনি। আগামী শুক্রবার তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।

নিহত বাবলু সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে। তার সাথে আহত হয়েছেন কাওসার আহমদ নামের আরেক যুবক।

স্থানীয় সূত্র জানায়, আগামী শুক্রবার জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের আবদুল হালিমের মেয়ে মাহমুদা জান্নাতের সাথে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বাবলুর। বিয়ে উপলক্ষে সাজসজ্জা চলছে বাড়িতে। বাড়ির সামনে বাঁধা হয়েছে গেট। যে গেট দিয়ে কনেকে নিয়ে প্রবেশের কথা ছিল, সেই গেট দিয়ে বের হলো বাবলুর নিথর দেহ।

পারিবারিক সূত্র জানায়, হোসাইন আহমদ বাবলু বিয়ের কেনাকাটা করে সিলেট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত হন বাবলু ও তার সাথে থাকা কাওসার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে বাবলু মারা যান।

সড়ক দুর্ঘটনায় বাবলুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল বরের

আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫