সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মাদারীপুরে নদীতে ফেলে দেয়া সেই কিশোরের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দেয়া সেই প্রতিবন্ধী কিশোর নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬ দিন পরে মঙ্গলবার (৬ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রেরণ করা হয়। বুধবার তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের প্রতিবন্ধী ছেলে নাসির উদ্দিনকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় তার মা রিজিয়া বেগম। পরে থানা পুলিশের কাছে ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন রিজিয়া বেগম। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল ছেলেটি। ১৫ বছরের নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

মাদারীপুর সদর থানার ওসি মো. আদিল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদে এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরে জানা যায়, ছেলেটি শিবচর উপজেলার কাচারীকান্দি গ্রামের আজগর হাওলাদারের ছেলের। ছেলেটি প্রতিবন্ধী থাকায় তার মা আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় বলেও জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মাদারীপুরে নদীতে ফেলে দেয়া সেই কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫