সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন র‌্যাব- ৮ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে মো. সেলিম শিকদার (৫৩), বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মো. আজিজ সরদারের ছেলে মো. বাদশা সর্দার (৪৫) ও ইন্দ্রের হাওলা এলাকার নজরুল ইসলামের ছেলে ডালিম হাওলাদার (৪৮)।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২২ এপ্রিল বানারীপাড়ার দক্ষিণ বাইশারী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিজানুর রহমান বাবুলের বাসায় ডাকাতি হয়। ৭/৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ২০/২১ ভরি ওজনের স্বর্নালংকার ও দুটি মোবাইল সেট লুট করে। এ ঘটনায় গৃহকর্তা বাবুল বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করে। র‌্যাব ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। লুট করার মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই চন্দন কুমার রায় বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনতে আদালতে আবেদন করা হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫