সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিলেটে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কাঁচির আঘাতে প্রাণ হারিয়েছেন প্রবাসী ছোট ভাই রুবেল আহমদ (২৫)।

সোমবার (২৮ এপ্রিল) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সৌদি প্রবাসী রুবেল।

নিহত রুবেল কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাঘজোড় গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে রুবেল আহমদ ও তার বড় ভাই জাকারিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল সোমবার সকালে সালিশ বসে। এ সময় কথা কাটাকাটির জের ধরে জাকারিয়া কাঁচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুবেল ৮ মাস আগে ছুটিতে এসে বিয়ে করে আবারও সৌদি চলে যান। প্রায় আড়াই মাস আগে আবারও দেশে আসেন। আগামী ৪ মে ছুটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল রুবেলের।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিলেটে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট সময় : ১২:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫