সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

হবিগঞ্জে আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • Meghla
  • আপডেট সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গেল কয়েকদিন আগে গরু দিয়ে খড় খাওয়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরুব্বিয়ানরা বিষয়টি সালিশের মাধ্যমে মিমাংসা করার উদ্যোগ নেয়। কিন্তু বৈশাখ মাস হওয়ায় সবাই কাজে ব্যস্ত থাকায় সালিশ বৈঠক হতে বিলম্ব হয়। এরই মধ্যে সোমবার দুপুরে এ নিয়ে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮), আবু লায়েক (২০)কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসাতপালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। সম্প্রতি গরু দিয়ে খড় খাওয়ানো নিয়ে তাদের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

হবিগঞ্জে আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫