সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের উপজেলার শিল্পাঞ্চল বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি রায়হান নামে মাদকাসক্ত এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ রয়েছে।

নিহতের বাবা বাদল মিয়া জানান, সোমবার ভোর চার টার দিকে মুন্না নামে এক ব্যক্তি তাকে বাড়িতে ডাকতে যান এবং তার ছেলেকে কেউ মেরে ফেললো বলে জানায়। তিনি খবর শুনে দ্রুত ছুটে যান এবং আশপাশে খোজাখুজির এক পর্যায়ে কুকরাইল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে কুপানো রায়হান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।
উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামিসহ একাধিক মামলার আসামি ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫