সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ৫

  • Meghla
  • আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের জামতলী এলাকায় বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ। আহতরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ৫

আপডেট সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫