সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

এক তরুণী নিজেকে বিড়ালের মতো রূপ দিতে চেয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে! কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হলেন তিনি। অস্ট্রিলীয় এই তরুণীর নতুন রূপ দেখে চমকে গেলেন সকলে! হইচই পড়ল নেটপাড়াতেও। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিজের চেহারা পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করানো ওই তরুণীর নাম জোলিন ডসন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা তিনি। ২৯ বছর বয়সি জোলিন পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর।

প্রতিবেদন অনুযায়ী, খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন জোলিন। নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য অস্ত্রোপচারে খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা। কিন্তু অস্ত্রোপচারের পর নিজের রূপ দেখে চমকে যান তিনি। এখন ভুগছেন অনুশোচনায়।

জোলিন জানিয়েছেন যে, অস্ত্রোপচার সফল হয়নি। নিজেকে বিড়ালের মতো দেখাতে গিয়ে তাকে যে এমন ফল ভুগতে হবে তাও তিনি বুঝতে পারেননি। জোলিনের কথায়, ‘খ্যাতি অর্জন করাই আমার উদ্দেশ্য ছিল। তাই চেয়েছিলাম আমাকে যেন বিড়ালের মতো দেখতে লাগে। কিন্তু ফল হয়েছে উল্টো। আমি বুঝতেই পারিনি যে, অস্ত্রোপচারের পর আমার মুখে এরকম প্রতিক্রিয়া দেখা দেবে। আমার মুখের নীচের অংশের গঠন পাল্টে গিয়েছে। জোলিন স্বীকার করেছেন যে, কেবল মনোযোগ আকর্ষণের জন্যই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জোলিন আরও বলেছেন, আমি ভালো ভাবে জানি যে কতটা বোকামি করেছি। এই কারণে আমি যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। আর কোনদিন পরীক্ষামূলক অস্ত্রোপচারের কথা ভাবব না।

জোলিনের নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে। তার জন্য দুঃখপ্রকাশ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার নিন্দাও করেছেন তাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা তরুণীর!

আপডেট সময় : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫