সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বাদল খান নামে এক যুবক। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘাতক মো. বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২)ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল খান ১০ দিন পূর্বে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে। এ সময় ঘরে থাকা বাদলের আগের ঘরের শিশুপুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে জানায়। অপরদিকে বাদল ২ জনকে হত্যার পরে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। বাদলের শিশুপুত্রের কাছে খবর পোয়ে পাশের বাড়ির লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে তা নিভিয়ে ফেলে। স্থানীয় ও প্রতিবেশীদের ধারনা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আন‌ওয়ার। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫