সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আফতাবনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। একই এলাকার মো. আব্দুল কাইয়ুমের মেয়ে সাদিয়া।

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমার বোন কিশোরগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিল। আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় মেজো বোনের বাসা কালাচাঁদপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। পথে চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আফতাবনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫