সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। আহত এক কিশোর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (৩ মে) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। এর আগে, শনিবার বিকেল পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাকিল জানান, খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি দুইজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দেড়টার দিকে মারা যায় কিশোরটি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি বলেন, একই ঘটনায় ঘটনাস্থলে মারা যান আরও এক যুবক। তারও পরিচয় এখনো জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫