সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সাভারে শুক্কুর সিকদার (৩৪) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুক্কুর সিকদার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর সিকারদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন গেদুর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বিরুলিয়ার সামাইর এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্কুর আলীর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও মুখে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশটি ফেলে গেছে।

তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘রবিউল ও শুক্কুর এক সময় একসঙ্গে রংয়ের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫