সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

রাজধানী নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে আব্দুস সামাদ (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ মে) রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে তার মৃত্যু হয়। নিহত আব্দুস সামাদ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আল পাকা গ্রামের জাবেদ আলীর সন্তান।

নিহতের বড় ভাই মো. রাজিব জানান, আমার ভাই আর আমি নির্মাণ শ্রমিকের কাজ করি। আমার ছোট ভাই এলিফ্যান্ট রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ শেষে আটতলার লিফটের ফাঁকা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমার ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আমার ভাই গ্রামে বাড়িতে একটি খাবার হোটেলে কাজ করতো। গ্রামে চলতে তার কষ্ট হওয়ায় আমি তাকে ঢাকায় নিয়ে এসে নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ শিখিয়ে দিয়েছিলাম। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম আমরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫