সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কক্সবাজারে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ১১:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

কক্সবাজারের শহরতলীর খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় একটি মাছের ঘের থেকে আলি আকবর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, নিহত আলি আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

আল্লাহওয়ালা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম জানান, আলি আকবর তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে লাঠির আঘাত কর। এতে আকবর নামের ওই যুবক নিহত হন।

তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবরকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল  জানান, যুবকের লাশ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছে। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের ওপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এসময় আহত হয়েছেন ৫-৬ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫