সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নাটোরে ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, দগ্ধ দম্পতি হাসপাতালে

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপররুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এক পরিবারের বসতঘর। এতে দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন বাড়ির মালিক মেছের আলীর ছেলে বাবু (৪০) এবং তার স্ত্রী পারভিন (৩০)।

শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গবাদি পশু ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, চাল, গম, ভুট্টাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির সদস্যরা বর্তমানে শুধুমাত্র পরনের পোশাক নিয়ে বেঁচে আছেন।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম। এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার জোর দাবি তুলেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নাটোরে ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, দগ্ধ দম্পতি হাসপাতালে

আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫