সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানের চাপায় আল ফারাবি সুজন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। দুপুরে উপজেলার স্টেশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার স্টেশনপাড়া এলাকার বাসিন্দা শেখ শামীম হোসেনের ছেলে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক সবজি বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় সবজি বিক্রি করছিলেন। একপর্যায়ে তিনি ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান। ওই সময় আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে ফেলে। চালু অবস্থায় ভ্যানটি সামনের দিকে এগিয়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। বিষয়টি আমরা তদন্ত করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৩:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫