সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

খিলগাঁওয়ে ভবন থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে রাজন ইসলাম দিপু (২৫) নামে ওই ভবনের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রমোহন। তিনি বলেন, খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় হাজী গলির একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে ডান পাশে আঘাত রয়েছেন। নাকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যু বলে মনে হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না তা তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

রাজন ইসলাম দিপু ভোলা চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামের মৃত সিরাজ ইসলামের ছেলে। ভূঁইয়াপাড়ায় হাজী গলিতে শম্পা মিয়ার আট তালা ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে সেখানেই থাকতেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

খিলগাঁওয়ে ভবন থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫