সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফতেপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। প্রবাসীর স্ত্রী তার সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। শিশুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল শিশু ইলমা। এ সময় বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার জমি ঘেরা তারের বেড়ার আইলের উপর পড়ে ছিল। অসাবধানতাবশত সে তারে হাত লাগার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫