সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২০ দিন পরে মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা।

এর আগে পুলিশ জানায়, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫