সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মহেশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে ঘটে এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের সিরিজের একটি বাস নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে পৌছানো মাত্রই রাস্তার উপর পড়ে থাকা ইটভাটার মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় বাসের ৬ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এতথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মহেশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫