সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সাভারে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

সাভারের বিরুলিয়ায় একটি পোশাক কারখানার পিছন থেকে তানিয়া আক্তার (২৪) নামের নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে স্বামীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) রাতে সাভারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে আটক সোহাগের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহত তানিয়া আক্তার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৯ নং ওয়ার্ডের নুরুল হকের মেয়ে। তিনি ও তার স্বামী সোহাগ আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, ‘গত শুক্রবার বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার তৈরী পোশাক কারখানার পিছনে তানিয়া আক্তারের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এর আগে প্রযুক্তি ব্যবহার করে তানিয়া আক্তারের পরিচয় শনাক্ত করা হয়।

কিন্তু হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত তানিয়ার স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানার একটি  হত্যা মামলা দায়ের করা হয়।’

সাভার মডেল থানার ওসি  বলেন, ‘পোশাক শ্রমিক তানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সোহাগকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সাভারে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫