সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালবাহী পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ওই শিশুর মা-বাবাসহ ৭ জন।

আহতরা হলেন, নিহত শিশুর বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও গাড়ির চালক মো. রায়হান (২৪)।

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর মরদেহ চমেক মর্গে রয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোলার বাসিন্দা জামাল উদ্দিন ঢাকার আশুলিয়া এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে ঢাকা থেকে পরিবার-পরিজন ও মালামালসহ চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি। তাদের বহনকারী পিকআপ ভ্যান বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার চেষ্টা করে। এতে বাসটির পেছনের অংশের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে এবং পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫