সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নাইক্ষ্যংছড়িতে বাঁধে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বটতলিঝিরি বেড়িবাঁধে গোসল করতে নেমে মোক্তা মনি (৯) ও জেসি আক্তার (১৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বেড়ি বাঁধে গোসল করতে নেমে মোক্তা মনি ও জেসি আক্তার পানিতে ডুবে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টার এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

মোক্তা মনি ক্যাংগারবিল নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং জেসি আক্তার ঈদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো বোন।

কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বোরহান উদ্দিন জানান, মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বাঁধে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু

আপডেট সময় : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫