সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর

  • Meghla
  • আপডেট সময় : ১০:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

শুক্রবার পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধনে উপস্থিত হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

মানববন্ধনে তিনি বলেন, ‘যদি মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সব পণ্য বয়কট করবে। মেঘনা গ্রুপ খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরা বাংলাদেশে অবস্থান করলেও ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।’

তিনি আরো বলেন, “যখন ভারতের টাকা ও ইন্ধনে ঢাকার শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছিল, তখন মাহমুদুর রহমান আমার দেশে লিখেছিলেন ‘ফ্যাসিবাদের গর্জন শোনা যায়’। এই লেখার পরই ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাহমুদুর রহমানের ওপর মামলা হামলা করেছিল। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোরআনের পাখি আল্লামা সাঈদী যেভাবে বাঘের মতো গর্জন করতেন, লড়াই করতেন, একইভাবে মাহমুদুর রহমানও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন।”

মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মতো নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির সদস্যসচিব লাভলু গাজী, পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর

আপডেট সময় : ১০:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫