সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা পূর্বধলায় নিজ বাড়িতে আইপিএসে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক হীরা (৫১) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা যুবদলের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে নিজের ঘরে এ ঘটনা ঘটে। বজলুল হক হীরা মৃত আলী হায়দার এর ছেলে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বাড়িতে আইপিএস সংযোগ দিচ্ছিলেন। এসময় বৈদ্যুতিক শকে আহত হলে পরিবারের সদস্যরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বজলুল হক হীরার মৃত্যুর এলাকা ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এস এম শহিদুল্লাহ্ ইমরান, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ অনেকেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫