সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

  • Meghla
  • আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে এক দম্পতি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষপানের পর তাদের হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং স্বামী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল বুধবার বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিক ভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সাথে রাজমিস্ত্রী আব্দুর রহিমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষপান করে। পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫