সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন ঘোড়াশালগামী রেলপথের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানায়। পরে স্টেশন মাস্টার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে, বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরনে ছিল ফ্যাকাশে সবুজ রঙের টি-শার্ট এবং কালচে রঙের প্যান্ট।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে ট্রেন থেকে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫