সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

  • Meghla
  • আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া থেকে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত শিখা রানী ঢাকালে পাড়ার উত্তম দাসের স্ত্রী।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর যৌথ বাহিনীর অভিযান শুরু করে। এ সময় শিখা রানীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করে। যেখানে ৫০টি ৫০০ মিলিলিটার বোতলে ২৫ লিটার ও ১০টি ২ লিটার বোতলে ২০ লিটারসহ মোট ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, কালীগঞ্জকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত শিখা রানী বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫