সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সোনারগাঁয়ে চিকিৎসকের আত্মহত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন মোঃ রেদোয়ান অনিক (২৬) নামে এক চিকিৎসক। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে রাতে কোন এক সময় আত্মহত্যা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ৩টায় তিনি মারা যান। রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। মেধাবী এই শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ থেকে এসএসসি ও পরবর্তীতে ঢাকায় থেকে লেখাপড়া শেষ করেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের লাশ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন বলেন, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে চিকিৎসকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫