সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক।

এসময় তিনি শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী সম্পর্কে বলেন, টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্টও।

সর্বশেষ নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দিয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় জানা যায়, ফেব্রুয়ারিতেই কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয়।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

আপডেট সময় : ০৫:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫