সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঢাকা কলেজ ও সিটি কলেজে ফের সংঘর্ষ, ভাঙচুর

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়। এ সংঘর্ষে ঢাকা সিটি কলেজের নামফলক ও মূল ফটকের একাধিক অংশ ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিলেন। এদিন দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রমনা থানার ডিসি মাসুদ আলম বলেন, গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সাইন্সল্যাবে ড্রেস পরে এসেছিল। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, সেখানে সিভিল ড্রেসে কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাকে মারধরও করে।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আজ ঢাকা কলেজের প্রায় দুই থেকে আড়াইশ শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে আসে। আমরা এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেই।

তিনি আরও বলেন, এরপর আবার শুনি সিটি কলেজ থেকে ছাত্ররা বেরিয়েছে। এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলে রয়েছে, যারা পুলিশের ওপর ক্ষিপ্ত। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দুটি কাঁদানে গ্যাস ছুড়ি।

ডিসি মাসুদ আলম বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। এভাবে আর কত। এটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুই কলেজকে নিয়ে এ সমস্যার সমাধান করা দরকার। আমরা ঊর্ধ্বতনদের জানাব। আমরা এভাবে আর চাই না। কখন কার প্রাণ ঝরে যায়, বলা যায় না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা কলেজ ও সিটি কলেজে ফের সংঘর্ষ, ভাঙচুর

আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫