সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মুুন্সিগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ এক নৌযান শ্রমিকের লাশ তিন দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত নৌযান শ্রমিকের নাম আতাবর (৬৫)। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

খবর নিয়ে জানা যায়, বরিবার মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেড থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। মঙ্গলবার সকাল এগারোটার দিকে ঘটনাস্থলের তিন কিলোমিটার ভাটিতে নদীর চর বলাকী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, আমরা এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে কাজ করি। মালামাল খালাস করে রবিবার আমরা গজারিয়া উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের উপরে দাড়িয়ে ছিলাম। এসময় পাথর বোঝাই এমভি তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নিচে পড়ে যায়। সাথে সাথে পানিতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে এগারোটার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মুুন্সিগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫