সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।

মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন।

এ ঘটনায় দোষী কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি’র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫