সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় হাসান আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম নামে আরেকজন আহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলার পল্লবীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী বিরামপুর উপজেলার থানাপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হকের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, রবিবার বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী পিকআপ উপজেলার পল্লবীর মোড় নামক এলাকায় আসলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকআপের নিচে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান আলীকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫