সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজশাহীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

মৃত মাসুদ রানা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। রবিবার ভোরে নগরীর ভেড়িপাড়া এলাকার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি টয়লেটের জানালার সঙ্গে গলায় ফাঁস দেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, কনস্টেবল মাসুদ রানার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাগমারা জুগিপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পুলিশ লাইন্সের ব্যারাকে অবস্থান করেছিলেন।

ওসি আরও বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫