সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

টঙ্গীতে যুবকের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর ভূইয়া পাড়া এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম ইসরাফিল (২১)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার লক্ষীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসরাফিল মোবাইলে (ক্যাসিনো) জুয়া খেলতো প্রতিনিয়ত। এ নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ চলছিল। এরই জের হিসেবে আজ সকাল সাড়ে আটটায় রুমের দড়জা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

টঙ্গীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫